Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পদ ২টি | আবেদন শেষ ১৮ অক্টোবর

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটিতে সেফ শেল্টার ম্যানেজার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেফ শেল্টার ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম বা মনোবিজ্ঞানে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেতে পারেন।

প্রার্থীদের এনজিওতে কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৭ বছর হতে হবে। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে কক্সবাজারের উখিয়া।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।