![]()
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ‘রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন’-এর অধীনে ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)’ পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
-
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
-
বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
-
পদের নাম: অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ, এমবিএম অথবা স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি।
-
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
-
চাকরির ধরন: পূর্ণকালীন (ফুল টাইম)।
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
-
কর্মস্থল: ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
-
বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের এনসিসি ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
-
আবেদন শুরুর তারিখ: ৭ অক্টোবর ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
