Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, যা জানাল সরকার

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৭, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ সরকার। এ ঘটনায় বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বাংলাদেশ সরকারকে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত হলে আদালত সেই আইনের ভিত্তিতে ব্যবস্থা নেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট বিষয়গুলো ওই মন্ত্রণালয় দেখভাল করে।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান তিনি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।