Touch Bangladesh
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১৮, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। পাশাপাশি বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা। এ সময় তাঁরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে বিএসএফের পুশইন প্রচেষ্টায় বাধা দেন। বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রের দাবি, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশইন প্রচেষ্টার প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে উত্তেজনা এড়ানো এবং বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে এ বিষয়ে কার্যকর সমাধান হবে বলে আশা করছে বিজিবি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।