Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড, কুমিল্লায় আটক যুবক

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২৬, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

কুমিল্লায় নিজেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দেওয়া রাসেল হোসাইন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তিনি সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

আটক রাসেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের ভূঁইয়া বাড়ির আবু বকর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর কুমিল্লার কান্দিরপাড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে তার নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের যথাযথ প্রমাণ দেখাতে না পারায় নিয়ম অনুযায়ী সেটি ডাম্পিংয়ে পাঠানো হয়।

পরে ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল। সেখানেও তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে ট্রাফিক পুলিশের সদস্যরা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানান।

খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয়। এ সময় তার মুঠোফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি পাওয়া যায়। পাশাপাশি এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবিও উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।