Touch Bangladesh
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ২, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে এবং বাস্তবায়ন করে— এটাই আমাদের রাজনৈতিক ইতিহাস।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো জাতিকে উন্নত ও সমৃদ্ধ হতে হলে তার শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে। আবার কোনো জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করতে হয়।

তিনি বলেন, বিগত সময়ে আমাদের জাতির মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুপ্রবেশ ঘটেছে। শিক্ষাব্যবস্থার মধ্যে অপসংস্কৃতির চর্চা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানসিকভাবে একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংস করার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক দূষণ ঢোকানো হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এসব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের আবাসন ও ক্যান্টিন সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের মেস জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেন। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আসন্ন একনেক সভায় বাজেট অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুটি হলের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদ এবং গুমের শিকার তিন ছাত্রনেতাকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর নাতবৌ এবং জুলাই গণ-অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদের মা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনরা, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।