![]()
জব প্রোভাইডার | টাচ বাংলাদেশ
চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগ দেবে। এ পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ৫৫ হাজার টাকা বেতন পাবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড।
প্রতিষ্ঠান: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: অফিসে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া টিএ/ডিএ, মোবাইল বিল ও ইন্টারনেট বিল ভাতা দেওয়া হবে।
দায়িত্ব ও কাজ
নিয়োগপ্রাপ্তদের নতুন রিটেইল এজেন্ট যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের কার্যক্রম পর্যবেক্ষণ এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬।
আবেদন ও বিস্তারিত জানতে: কালবেলার মূল বিজ্ঞপ্তি দেখুন: https://www.kalbela.com/job-news/349714
