Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৬, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

Loading

ভারতের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্মভূমি এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পাঁচ নম্বর বগিতে আগুনের সূত্রপাত হয়। এরপর এটি চারটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটি অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়ির মধ্যে চলাচল করে।

একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো স্পষ্ট কারণ জানা যায়নি।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটির একাধিক বগিতে দাউদাউ করে জ্বলছে আগুন। ওই সময় জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

অপর একটি সূত্র জানিয়েছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে পৌঁছানোর পর এটিতে আগুন লাগে। যা রাজপুরা গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।