Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

MCU-তে ডেবিউ: ‘ঘোস্ট রাইডার’ হয়ে আসছেন রায়ান গোসলিং |

প্রতিবেদক
Methon Mankhin
জুলাই ২৭, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

মার্ভেল ভক্তদের বহুদিনের স্বপ্নের কাস্টিং অবশেষে সত্যি হতে যাচ্ছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) শয়তানের সঙ্গে চুক্তি করা নরকের আগুনে পোড়া সুপারহিরো ‘ঘোস্ট রাইডার’ হিসেবে আত্মপ্রকাশ করছেন গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেতা রায়ান গোসলিং।

রোববার সান দিয়াগো কমিক-কন ২০২৬-এর মঞ্চে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই চমকপ্রদ ঘোষণা দেন মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি।

কমিক-কনের মঞ্চে অভাবনীয় চমক

অনুষ্ঠানের একপর্যায়ে কেভিন ফাইগি দর্শকদের উদ্দেশে বলেন, “আমরা চমক ধরে রাখতেই গোপনীয়তা বজায় রাখি।” এরপরই তিনি ইঙ্গিত দেন ভক্তদের বহুল প্রতীক্ষিত ‘ঘোস্ট রাইডার’ চরিত্রের আগমন নিয়ে।

উপস্থিত চলচ্চিত্র সমালোচক জোশ হোরোউইৎস মাইক্রোফোন হাতে কেভিন ফাইগির কাছে জানতে চান—ভক্তদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রায়ান গোসলিংকে কবে ঘোস্ট রাইডার হিসেবে দেখা যাবে? প্রশ্ন শেষ হতেই পুরো মিলনায়তনের আলো নিভে যায়। ভারী সাউন্ডট্র্যাকের তালে স্ক্রিনে রক্তিম লাল অক্ষরে ভেসে ওঠে “GHOST RIDER”

আলো ফিরতেই দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে আছেন স্বয়ং রায়ান গোসলিং! ভক্তদের উল্লাসে ফেটে পড়ে পুরো হলরুম। গোসলিং নিজেও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ওয়াও, এটা কি সত্যিই ঘটছে?”

পরিচালনায় শন লেভি

রায়ান গোসলিং জানান, অনেক দিন ধরেই এই চরিত্রে অভিনয় করার স্বপ্ন ছিল তার। এই সিনেমাটি পরিচালনার জন্য তিনি কেবল একজনকেই যোগ্য মনে করেন—তিনি হলেন শন লেভি। গোসলিংয়ের আসন্ন সিনেমা ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এর পরিচালকও তিনি।

এরপরই মঞ্চে হাজির হন পরিচালক শন লেভি। তিনি জানান, গত বছর ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এর শুটিং চলাকালীনই তারা ঘোস্ট রাইডার তৈরির পরিকল্পনা করেছিলেন। লেভি হাসতে হাসতে যোগ করেন, “অবশেষে আমি গোসলিংকে বললাম: ব্রো, চলো এবার বাইক ছোটানো যাক!”

ঘোস্ট রাইডারের ইতিহাস

কমিক বইয়ে ঘোস্ট রাইডারের প্রথম আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে ‘কার্টার স্লেড’ চরিত্রটির মাধ্যমে, যিনি ছিলেন একজন ঘোড়সওয়ার হিরো। তবে ১৯৭২ সালে ‘মার্ভেল স্পটলাইট-৫’ ইস্যুতে ‘জনি ব্লেজ’ চরিত্রটি আসার পর ঘোস্ট রাইডার ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রিয়জনকে বাঁচাতে শয়তানের সঙ্গে চুক্তি করা জনি ব্লেজ রাতের আঁধারে নরকের আগুনে রূপান্তরিত হয় এবং তার মাথা পরিণত হয় এক জ্বলন্ত খুলিতে।

এর আগে ২০০৭ এবং ২০১১ সালে রুপালী পর্দায় চরিত্রটিতে অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। উল্লেখ্য, ২০০৭ সালের সেই সিনেমায় কেজের সঙ্গে অভিনয় করেছিলেন গোসলিংয়ের বর্তমান সঙ্গী ইভা মেন্দেস। এবার ২০২৮ সালে নতুন রূপে মার্ভেলের এই জাদুকরী ইউনিভার্স নতুন করে সাজাতে আসছেন রায়ান গোসলিং।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।