Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী আর নেই

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ১৮, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী তৌফীক নওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কনটিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই তৌফীক নওয়াজ মারাত্মক ব্রেইন স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন। স্ট্রোকের পর তিনি প্রায় তিন সপ্তাহ অচেতন ছিলেন। পরবর্তীতে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে মাইক্রো-স্টেন্টিং অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং ভারতের মুম্বাইয়ে নিউরো-রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হয়।
ব্রেইন স্ট্রোকের পর থেকেই তিনি দীর্ঘকাল ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করানোর জন্য স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন।
পেশাগত জীবনে তৌফীক নওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক জন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। আইনি পেশার পাশাপাশি তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আইন পেশার বাইরে সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর বিশেষ পরিচিতি ছিল। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী ছিলেন এবং বাঁশি বাজাতে ভালোবাসতেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।