Touch Bangladesh
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

রংপুরে শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ও ডাকাতি

প্রতিবেদক
Methon Mankhin
আগস্ট ২৩, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় এক ভবনের নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন—অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৮) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী জানান, ঘরের ভেতর জিনিসপত্র তছনছ করা হয়েছে এবং টাকাপয়সা রাখার স্থানগুলো ভেঙে ফেলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এটি ৩-৪ দিন আগের একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা বলে মনে করা হচ্ছে। নিহতদের গলায় রশি বা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার পর দুষ্কৃতকারীরা বাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বলে পুলিশ জানায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, ময়নাতদন্ত ও সার্বিক আলামত সংগ্রহের কাজ চলছে। পুরো ভবনটি বর্তমানে সিআইডি ও মহানগর পুলিশ ঘিরে রেখেছে। এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।