Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

অপকর্মে জড়ালে কড়া ব্যবস্থা: দলের নেতাকর্মীদের সতর্ক করলেন রিজভী

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ২৪, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

দলের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের অপকর্মে জড়িয়ে পড়লে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা রক্ষা করাই বিএনপির মূল অগ্রাধিকার ও দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার দেশের সাধারণ জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে জনগণের মাঝে তারেক রহমান সরকারের ভাবমূর্তি ও নম্বর বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চলছে অভিযোগ করে রিজভী বলেন, হাজারো চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি বরাবরের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার মতো যেকোনো কাজ রুখে দিতে হাইকমান্ড কঠোর অবস্থান নিয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সমুদয় দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর ন্যস্ত থাকবে। এবার দলীয় প্রতীক না থাকায় বিএনপি সমর্থিত ও মনোনীত প্রার্থীদের বিজয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।