Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

আগস্টের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৩৪ কোটি ডলার, বেড়েছে ২৫.৭০ শতাংশ

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ২৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ২৮ হাজার ৭৮২ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৯৯৬ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক এই বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।