Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ব্যারন ট্রাম্পকে হত্যার ছক! ১ কোটি ডলারের পুরস্কার ইরানের

প্রতিবেদক
Methon Mankhin
আগস্ট ২৬, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ সন্তান ব্যারন ট্রাম্পকে (২০) হত্যার হুমকি দিয়ে একটি বিতর্কিত ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)। এই ভিডিওতে ব্যারনকে হত্যার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিক তদন্তে নেমেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

ভিডিওতে যা ছিল

ইরানের কট্টরপন্থী হিসেবে পরিচিত আইআরআইবি-তে প্রচারিত প্রায় তিন মিনিটের একটি ভিডিওর শুরুতে ইংরেজিতে লেখা ছিল— “হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?!” (ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?!)। ভিডিওটিতে ২০ বছর বয়সী ব্যারন যেসব স্থানে সচরাচর যাতায়াত করেন, তার তালিকা এবং গ্রাফিক উপস্থাপন করা হয়। এর মধ্যে নিউইয়র্কের ঐতিহাসিক ট্রাম্প টাওয়ারও অন্তর্ভুক্ত রয়েছে।

ভিডিওর শেষভাগে কণ্ঠসংযোজনকারীকে বলতে শোনা যায়, “মানুষ আমাদের ১ কোটি ডলারের পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

সিক্রেট সার্ভিস ও গোয়েন্দা সংস্থার প্রতিক্রিয়া

ভিডিওটির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থার মুখপাত্র নেট হেরিং এক বিবৃতিতে জানান, “সিক্রেট সার্ভিস ভিডিওটির বিষয়ে সম্পূর্ণ অবগত। আমাদের সুরক্ষাধীন ব্যক্তিদের জীবনের জন্য হুমকি হতে পারে—এমন যেকোনো বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত চালানো হয়।” তবে নিরাপত্তা ও কৌশলগত কারণে এর বিস্তারিত তথ্য প্রকাশে অপরাগতা প্রকাশ করেন তিনি।

একজন জ্যেষ্ঠ মার্কিন ফেডারেল কর্মকর্তার মতে, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর পরিবারকে লক্ষ্য করে ইরান থেকে পরিচালিত ধারাবহিক ভিডিও হুমকিরই একটি অংশ। এর আগেও বিভিন্ন ভিডিওতে ট্রাম্প পরিবারের গতিবিধি পর্যবেক্ষণ ও অপপ্রচারের তথ্য উঠে এসেছিল। এসব হুমকির প্রেক্ষাপটে ট্রাম্প পরিবারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়ন ও জোরদার করা হয়েছে।

সংক্ষিপ্ত আন্তর্জাতিক সংবাদ

  • যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত: বিশ্বজুড়ে মার্কিন কনস্যুলেটগুলোতে ভিসা সংক্রান্ত সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

  • ভারত-চীন চুক্তি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যস্থতায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে একাধিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।

  • কানাডার পাল্টা শুল্ক: ওয়াশিংটনের বাণিজ্যিক নীতির জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে অটোয়া।

  • টিকটককে জরিমানা: ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা ও নীতিমালা লঙ্ঘনের দায়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করেছে ব্রাজিলের আদালত।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।