Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

হতাশার হারেও উৎসব! রাজাউল্লাহর সংবর্ধনা নিয়ে খেপলেন আকরাম

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর তরুণ পেসার রাজাউল্লাহকে দেওয়া জাঁকজমকপূর্ণ সংবর্ধনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ম্যানচেস্টারে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ওয়াসিম আকরাম প্রশ্ন তোলেন—পুরো সিরিজে দলের শোচনীয় পরাজয়ের পর একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সকে এভাবে উদযাপন করা পাকিস্তান ক্রিকেটের জন্য সঠিক বার্তা বহন করে কি না।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তরুণ পেসার রাজাউল্লাহর। প্রথম দুই ম্যাচে টানা হেরে পাকিস্তান দল যখন কোণঠাসা, তখন একাধিক পরিবর্তনের মাধ্যমে একাদশে সুযোগ পান তিনি।

অভিষেক টেস্টেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন রাজাউল্লাহ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮১ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন, যা দলকে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা করে।

সিরিজ শেষে দেশে ফেরার পর ইসলামাবাদ বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার সমর্থক তাকে বীরোচিত সংবর্ধনা জানান।

তবে পুরো সিরিজের সার্বিক প্রেক্ষাপট টেনে ওয়াসিম আকরাম বলেন, “রাজাউল্লাহ নিঃসন্দেহে প্রতিভাবান এবং অভিষেকে দুর্দান্ত খেলেছেন। কিন্তু পাকিস্তান যখন ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে, তখন কোনো একজন ক্রিকেটারকে নিয়ে এত বড় উদযাপন কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, ইংল্যান্ড শুধু সিরিজ জেতে নি, পুরো সময় জুড়েই দাপট দেখিয়েছে। এমন এক তিক্ত হারের পর বিপুল জনসমাগম করে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া পাকিস্তান ক্রিকেটের মানসিকতা নিয়েই প্রশ্ন তোলে।

আকরামের মতে, দলগত ব্যর্থতার মধ্যে কোনো ব্যক্তিগত সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব দিলে ক্রিকেট বিশ্বে ভুল বার্তা পৌঁছায়—যে পাকিস্তান দল বড় কোনো অর্জনের বদলে ছোটখাটো প্রাপ্তিতেই সন্তুষ্ট থাকে।

যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সামগ্রিক পারফরম্যান্স হতাশাজনক ছিল, তবুও চরম ব্যর্থতার মাঝে তরুণ রাজাউল্লাহর অভিষেক ও পারফরম্যান্সকে পাকিস্তান ক্রিকেটের জন্য অন্যতম একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। (তথ্যসূত্র: সামা টিভি)

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।