![]()
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সিলেট বিভাগ)-এর আয়োজনে এবং ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার পরিচালনায় সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিভাগীয় মানবাধিকার বিষয়ে কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠান’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সিলেটের আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ার কনফারেন্স হলে এই কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান এবং সমাজের অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষে বিস্তারিত আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।
উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।
সভাপতিত্ব করেন মারুফ বক্তিয়ার খুররম চৌধুরী সভাপতি সিলেট জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড
অনুষ্ঠানের উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আইন ও বিচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, সাবেক চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এম আতাউর রহমান পীর, সাবেক রোটারি গভর্নর ও সাবেক প্রিন্সিপাল, মদন মোহন কলেজ, সিলেট।
মোঃ লিয়াকত আলী খান, উপদেষ্টা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড। শাহেদ আহমদ রাসেল, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা।
আলোচক হিসেবে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বাবুল সরকার, কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন), কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
ইবনুল সাঈদ রানা, সভাপতি, ময়মনসিংহ জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
জামিল বখত চৌধুরী, সভাপতি, মৌলভীবাজার জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মোঃ শরীফ উদ্দিন, সভাপতি, হবিগঞ্জ জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
মোঃ আব্দুস শহীদ, সভাপতি, নাটোর জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
শাহ মোঃ মামুনুর রহমান, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা শাখা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা আহমদ আজাদ।
কর্মশালা শেষে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী এবং সংবাদ সংগ্রহের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
