Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সের বাধ্যবাধকতা

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

প্রাইভেট ব্যাংক দ্য সিটি ব্যাংক পিএলসি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের জন্য ‘হেড অব ক্লুস্টার অডিট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপযুক্ত প্রার্থীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

ব্যাংক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা ধরা হয়নি। নারী ও পুরুষ—উভয় ধরনের প্রার্থীই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আবেদনের বিস্তারিত:

  • পদের নাম: হেড অব ক্লুস্টার অডিট

  • বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন

  • চাকরির ধরন: পূর্ণকালীন (ফুল টাইম)

  • কর্মস্থল: ঢাকা

  • বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

  • আবেদনের সময়সীমা: ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের দ্য সিটি ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।