Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ৩, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

বিশ্বশান্তি ও মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে শান্তি পদক প্রদান করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত বিশ্ব শান্তি দিবস-২০২৬ ও গ্লামার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে তাঁর হাতে শান্তি পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাঃ হারুন-অর-রশিদ, উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক এল এল এম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইকরা খান।

মো. মঞ্জুর হোসেন ঈসা মানবাধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
শান্তি পদক গ্রহণের পর মঞ্জুর হোসেন ঈসা বলেন, মানবাধিকার ও শান্তির জন্য কাজ করার ক্ষেত্রে এ সম্মাননা তাঁকে আরও অনুপ্রাণিত করবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।