Touch Bangladesh
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন পথচলা শুরু করলেন মিথিলা

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৪, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

দীর্ঘ দুই দশক ধরে বিনোদন জগতের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করার পর, এবার যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষায় গবেষণা ও শিক্ষকতার ক্ষেত্রে এক নতুন পথচলা শুরু করেছেন এই অভিনেত্রী।

চলতি অক্টোবর মাস থেকে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যা‌লয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ (গবেষক) হিসেবে যোগ দিয়েছেন।

একই সঙ্গে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে (সিইউএনওয়াই) ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে নন-প্রফিট ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপনা শুরু করেছেন তিনি।

এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় মিথিলা জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর মূল দায়িত্ব হবে নিউ ইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়া।

এই প্রকল্পটি মূলত জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রাথমিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করে।

মিথিলা বলেন, “গবেষণার তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের সরাসরি সামাজিক চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করাই হবে আমার প্রধান কাজ।”

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে দীর্ঘ ১৫ বছর প্রারম্ভিক শৈশব বিকাশ বিভাগে কাজ করেছেন তিনি।

নতুন এই দায়িত্ব অর্জনে ব্র্যাকের ভূমিকা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গবেষক ও তারকা।

সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে তাঁর শিক্ষাদানের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও স্থানীয় অলাভজনক (নন-প্রফিট) সংস্থাগুলোর মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও কার্যপ্রণালী সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া।

অভিনয়, গান ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের গবেষণা অবকাঠামোতে কাজ করাকে নিজের অভিজ্ঞতার ঝুলিতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে দেখছেন মিথিলা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।