Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ১৩, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের ওপর এই অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের চিহ্নিত করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মিশনকে মার্কিন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবিলম্বে আলোচনা করে দায়ী ব্যক্তিদের দ্রুত সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুক কবির বলেছেন, সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হয়েছে।
ভিডিও দেখে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমন ঘটনা সন্ত্রাসীদের পক্ষেই ঘটানো সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু ব্যক্তি নয় গোটা দেশকেই অসম্মান করেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।