Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

এবার হামলাকারী দেশে আগ্রাসনের হুঁশিয়ারি আইআরজিসির

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২২, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সামরিক নীতি পরিবর্তন করে এবার হামলাকারী দেশে আগ্রাসনের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। অন্যদিকে, সৌদি আরব তেলের স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের হামলা প্রতিহতের দাবি করলেও এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
যুক্তরাষ্ট্র আর ইসরাইলের অব্যাহত হুমকিতে নতুন হামলার আশঙ্কায় আত্মরক্ষামূলক নীতি পাল্টে আক্রমণাত্মক কৌশল গ্রহণের সতর্কবার্তা দিয়েছেন আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেব্বি। এই পরিবর্তনে ভর করে এখন হামলাকারী দেশে সরাসরি সামরিক আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে, ইয়েমেন থেকে ছোঁড়া হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। যদিও, এতে সৌদির দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকোর তেলের স্থাপনায় অন্তত দুইজন এবং দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নিহতের খবর স্বীকার করেছে রিয়াদ। মদিনায় হুথিদের একাধিক ড্রোন ভূপাতিতেরও দাবি তাদের। হুথিদের ধারাবাহিক হামলায় দীর্ঘদিন বন্ধ থাকা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে চালু হয়েছে। আপাতত অভ্যন্তরীন রুটের ফ্লাইট ওঠানামা করছে। এছাড়া, সৌদিতে অবস্থান করা আবশ্যিক নয়; যুক্তরাষ্ট্রের এমন সরকারি কর্মী ও তাদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হুথিদের হামলা অব্যাহত থাকায় বিমানবন্দর নির্বাচন ও ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা মেনে চালারও পরামর্শ দেওয়া হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।