Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সৌদি আরবগামী ১৩৫ ফ্লাইট বাতিল, আটকা ২০ হাজার যাত্রী

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২২, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ওই দুই গন্তব্যে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২০ হাজার ৬৭২ জন যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বেবিচকের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিলের প্রক্রিয়া শুরু হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারের ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট রয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।