Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অক্ষয়-রেখার রসায়ন নিয়ে মুখ খুললেন পরিচালক

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২৭, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

Loading

নব্বইয়ের দশকের বলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘খিলাড়িও কা খিলাড়ি’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অক্ষয় কুমার ও রেখার পর্দার রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসায় পুরোনো সেই স্মৃতি আবারও সামনে এসেছে।

ছবিটিতে রেখাকে দেখা গিয়েছিল ‘ম্যাডাম মায়া’ নামের এক শক্তিশালী নারী খলনায়কের চরিত্রে। অন্যদিকে, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্যগুলোও সে সময় দর্শকদের নজর কেড়েছিল। দুই অভিনেতার বয়সের ব্যবধান এবং পর্দায় তাঁদের ঘনিষ্ঠ রসায়ন নিয়ে বলিউডে নানা আলোচনা হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছবিটির পরিচালক উমেশ মেহরার একটি পুরোনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। সেখানে অক্ষয় ও রেখার রোমান্টিক দৃশ্যগুলোর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, দুই ভিন্ন প্রজন্মের তারকা হওয়া সত্ত্বেও দৃশ্যগুলোর শুটিংয়ে অক্ষয় ও রেখার মধ্যে কোনো অস্বস্তি বা দ্বিধা ছিল না। বরং তাঁরা দুজনই দৃশ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে আগ্রহী ছিলেন।

উমেশ মেহরা জানান, গান ও দৃশ্যের ঘনিষ্ঠতা কীভাবে আরও ভালোভাবে পর্দায় তুলে ধরা যায়, সে বিষয়ে অক্ষয় ও রেখা নিজেরাই বিভিন্ন ধারণা দিয়েছিলেন। পরিচালকের বক্তব্য, দৃশ্যগুলো নিয়ে অভিনেতাদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না; বরং তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করেছিলেন।

কীভাবে রেখার হাতে আসে ‘ম্যাডাম মায়া’র চরিত্র?

সাক্ষাৎকারে ছবিটির কাস্টিং নিয়েও একটি চমকপ্রদ তথ্য জানান পরিচালক। তাঁর কথায়, ‘ম্যাডাম মায়া’ চরিত্রটির জন্য শুরুতে এফটিআইআইয়ের অভিনেত্রী মিতা বশিষ্ঠকে নির্বাচন করা হয়েছিল। এমনকি চরিত্রটির পোশাকের নকশাও তৈরি করেছিলেন বিখ্যাত কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া।

তবে বিদেশ থেকে ফিরে মিতা বশিষ্ঠকে দেখার পর চরিত্রটির জন্য তাঁকে উপযুক্ত মনে হয়নি পরিচালকের। এরপর বিকল্প হিসেবে রেখার কথা ভাবেন তিনি।

উমেশ মেহরা জানান, মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিজের গাড়িতে রেখাকে ডেকে নিয়ে ছবির চিত্রনাট্য শোনান তিনি। এরপর সেই চরিত্রে অভিনয়ের জন্য রেখাকে নেওয়া হয়।

মুক্তির পর ‘খিলাড়িও কা খিলাড়ি’ বক্স অফিসে সাফল্য পায়। ছবিতে অক্ষয় কুমারের অ্যাকশনধর্মী উপস্থিতির পাশাপাশি রেখার অভিনয়ও দর্শকদের নজর কাড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির গান ও দুই তারকার পর্দার রসায়ন নিয়ে আলোচনা থামেনি।

সাম্প্রতিক সময়ে ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় নব্বইয়ের দশকের সেই সিনেমা এবং এর পেছনের নানা গল্প আবারও দর্শকদের আগ্রহের কেন্দ্রে এসেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।