![]()
গাজীপুর কর অঞ্চলে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যোগ্যতা ও নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোন পদে কতজন নিয়োগ
গাজীপুর কর অঞ্চলের ছয় ক্যাটাগরির পদে নিয়োগের বিবরণ নিচে দেওয়া হলো—
১. প্রধান সহকারী
- পদসংখ্যা: ৮টি
- গ্রেড: ১৩
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
২. উচ্চমান সহকারী
- পদসংখ্যা: ২টি
- গ্রেড: ১৪
- বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ১২টি
- গ্রেড: ১৩
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৩টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৫. গাড়িচালক
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৬. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৮টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন করতে গাজীপুর কর অঞ্চলের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
- ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা।
- ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন শুরু হবে ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৮ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
নিয়োগের পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে গাজীপুর কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি (PDF) দেখে নেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: গাজীপুর কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি।
