![]()
ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং’ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬। এ পদে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
পদের বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
- পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং
- পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
- দক্ষতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট অথবা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা
- চাকরির ধরন: পূর্ণকালীন
- কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
- কর্মস্থল: বিজ্ঞপ্তি অনুযায়ী
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের সময়সীমা
ব্যাংক এশিয়ার এ পদে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ও বিডিজবস।
