Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

শহিদ নূর হোসেন দিবস আজ

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১০, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ ১০ নভেম্বর পালিত হচ্ছে শহিদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

তথ্যসূত্রে জানা যায়, নূর হোসেন পেশায় ছিলেন একজন অটোরিকশাচালক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি এক অনন্য প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে তিনি আন্দোলনকারীদের মিছিলে যোগ দেন। ওই দিন মিছিল চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

তার এই আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জোগায়। নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।