Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা, জেনে নিন সব নিয়ম

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৩, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১১টি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত রুটিনে বলা হয়েছে, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

পরীক্ষার্থীদের জন্য ১১টি গুরুত্বপূর্ণ নির্দেশনা

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের যেসব নিয়ম মেনে চলতে হবে—

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে।

২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয় রয়েছে এমন পরীক্ষায় ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ও বিকেলের পরীক্ষায় নির্ধারিত সময় মেনে উত্তরপত্র ও প্রশ্নপত্র বিতরণ করা হবে।

৫. পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৬. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্রের মার্জিনে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় আগের পাওয়া নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

৮. রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখ করা বিষয়গুলোতেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে। অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। অন্য প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারণ করে আসনবিন্যাস করা হবে।

১০. পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১১. পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কোনো ধরনের মোবাইল ফোন আনতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এক মাসের মধ্যেই পরীক্ষার সুযোগ

আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এবার সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।