![]()
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন রাডারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ হামলার মাধ্যমে শত্রুপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের আকাশসীমায় উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের অভিযোগের বিষয়ে সতর্ক করেছে দেশটি।
আইআরজিসি আরও জানিয়েছে, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবারও ঘটলে তাদের অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে ইরানের এমন দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা
