Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা অচল, বিপাকে হাজার হাজার ব্যবহারকারী

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৩, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক জনপ্রিয় অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে আউটলুক, মাইক্রোসফট টিমস ও এআইভিত্তিক কোপাইলট ব্যবহারে বিঘ্ন ঘটছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংযোগজনিত সমস্যার কারণে মাইক্রোসফটের এসব সেবা স্বাভাবিকভাবে কাজ করছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিষ্ঠানটির কারিগরি দল কাজ করছে।

মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া আপডেটে জানিয়েছে, সেবা পুনরুদ্ধারের কাজে অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে (গ্রিনিচ মান সময়) আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।

মাইক্রোসফট ৩৬৫-এর আওতাভুক্ত এসব সেবা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই-মেইল আদান-প্রদান, অনলাইন মিটিং, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে কাজ করার ক্ষেত্রে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সেবায় বিঘ্ন ঘটায় ব্যবহারকারীরা ক্যালেন্ডারের তথ্য দেখতে না পাওয়া এবং নির্দিষ্ট ফাইল ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে পারেন। একই সঙ্গে কোপাইলটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাও ঠিকমতো কাজ নাও করতে পারে।

এদিকে, এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সব সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে মাইক্রোসফট নির্দিষ্ট করে কিছু জানায়নি।

সূত্র: বিবিসি

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।