![]()
জব প্রোভাইডার | টাচ বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের ২৮টি পদে মোট ১৫৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উচ্চশিক্ষিতদের পাশাপাশি অষ্টম শ্রেণি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।
গত ১২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগের তথ্য
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
- মোট পদ: ২৮টি
- মোট নিয়োগ: ১৫৫ জন
- বেতন গ্রেড: ১১ থেকে ২০
- আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইন
পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
১. গাইড: ১ জন। বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা। ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পাস হতে হবে।
২. ক্যাটালগার: ৩ জন। বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
৩. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। আইন বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৪. ফটোগ্রাফার (স্টিল): ১ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফিতে সনদ অথবা উচ্চমাধ্যমিক পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।
৫. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
৬. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৭. টিভি টেকনিশিয়ান: ২ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৮. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জন। বেতন ২৪,০০০–৫৮,০০০ টাকা। স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫ জন। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা। স্নাতক ডিগ্রি থাকতে হবে।
১০. গ্রন্থাগার সহকারী: ২ জন। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
১১. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২ জন। বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা। স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার: ২ জন। বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা। অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৩. ড্রাইভার: ৬ জন। বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা। অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জন। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
১৫. আইন সহকারী: ১ জন। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস এবং আইনজীবীর সহকারী হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৬. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১ জন। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস হতে হবে। অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৭. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: ২ জন। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটার, ইন্টারনেট ও ই-মেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
১৮. লাইনম্যান: ২ জন। বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা। কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
১৯. ক্যামেরাম্যান সহকারী: ১ জন। বেতন ২১,৪০০–৫১,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২০. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জন। বেতন ২১,০০০–৫০,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস হতে হবে। পুরুষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। আনসার বা ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।
২১. মোয়াজ্জিন: ১ জন। বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা। আলিম ও ক্বারিয়ানা পাস হতে হবে।
২২. মেকানিক গ্রেড-সি: ১ জন। বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা অটোমোবাইল বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
২৩. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: ৩ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। এসএসসি পাস হতে হবে।
২৪. সহকারী ডেসপাচ রাইডার: ৩ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। এসএসসি পাস এবং মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৫. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। এসএসসি পাস হতে হবে।
২৬. নিরাপত্তা প্রহরী: ১০ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
২৭. পরিচ্ছন্নতাকর্মী: ৪ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। পেশাদার পরিচ্ছন্নতাকর্মী হতে হবে।
২৮. ক্লিনার/হেল্পার: ২ জন। বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য শর্তাবলি জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিতে হবে।
অনলাইনে আবেদন:
https://bpsc.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
