![]()
দেশের জনপ্রিয় রেস্তোরাঁ চেইন সুলতান’স ডাইন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে দুইজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীদের অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীদের দৈনন্দিন আর্থিক লেনদেন, বিল ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ এবং ক্যাশ লেজার ও ব্যাংক হিসাব সমন্বয়ের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দৈনিক আর্থিক প্রতিবেদন তৈরির সক্ষমতাও প্রয়োজন।
চাকরির বিস্তারিত
- প্রতিষ্ঠান: সুলতান’স ডাইন
- পদ: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
- বিভাগ: অ্যাকাউন্টস
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর (অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে)
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা
- কর্মক্ষেত্র: অফিসে
- বয়সসীমা: ২৬ থেকে ৩০ বছর
- বেতন: ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা (মাসিক)
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
