![]()
কেশবপুরের ড. শামীম রেজা ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৪ সালের ৫ জুন থেকে অনুষদের ডিনরা এ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
শিক্ষাজীবন ও উচ্চতর গবেষণা
অধ্যাপক ড. শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ ও গণমাধ্যমের গণতন্ত্রায়ন নিয়ে তাঁর গবেষণা রয়েছে।
কেশবপুরেই শিক্ষাজীবনের শুরু
তিনি কেশবপুর পৌরশহরের ডাকবাংলোপাড়ার মরহুম আবুল কাশেমের জ্যেষ্ঠ পুত্র। তাঁর শিক্ষাজীবনের শুরু কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে কেশবপুর পাইলট স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
এক নজরে ড. শামীম রেজার গুরুত্বপূর্ণ তথ্য
কেশবপুরে আনন্দ ও গর্ব
তাঁর এ অর্জনে কেশবপুরের শিক্ষানুরাগী ও সচেতন মহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
