Touch Bangladesh
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

হুন্ডির খেলা কিছুটা কমাতে রেমিট্যান্সের ঊর্ধ্বগতি

প্রতিবেদক
Touch Bangladesh News
জুলাই ১, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

এক অর্থবছরে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার) রেমিট্যান্স। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।

এদিকে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন (২৮০ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার। তবে ২০২৪ সালের জুন মাসে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার, যা চলতি বছরের জুনের তুলনায় সামান্য বেশি।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ করা, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সুবিধা এবং ডলারের ক্রলিং পেগ ব্যবস্থা চালুর ফলে হুন্ডির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।

অর্থনীতিবিদদের ধারণা, এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং বৈদেশিক লেনদেনের ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।