Touch Bangladesh
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

মালিবুতে নিকোলাস কেজের বাড়িতে বিশাল ধস, গর্ত সৃষ্টি

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

হলিউড অভিনেতা নিকোলাস কেজের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যালিবুর বাড়ির সামনে এক বিশাল ভূ-ধস বা ‘সিঙ্কহোল’ সৃষ্টি হয়েছে। এতে বাড়িটির ড্রাইভওয়ের (গাড়ি চলাচলের পথ) একটি বড় অংশ ধসে পড়েছে।

কর্মকর্তাদের ধারণামতে, ড্রাইভওয়ে ধসে সৃষ্ট এই বিশালাকার গর্তটি প্রায় ৩০ ফুট বাই ৩০ ফুট (৯.১ মিটার) পরিমাপের। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টিপাত ও উপকূলীয় ক্ষয়ের ফলে এই ধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে নিকোলাস কেজের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে অস্কারজয়ী এই অভিনেতা ক্যালিফোর্নিয়ার ম্যালিবুতে এই সমুদ্রমুখী বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন।

“হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়”

এলাকার বাসিন্দারা জানান, সোমবারের দিকে প্রথম ৮ ফুটের মতো একটি ছোট গর্ত তৈরি হতে দেখা যায়।

লস অ্যাঞ্জেলেস ম্যাগাজিনকে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওই সময়ে বাড়ির মালিকরা বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। আমরা ভেবেছিলাম দ্রুতই এটি ঠিক করে ফেলা যাবে।”

তবে মঙ্গলবার ভোরে মূল বিপত্তি ঘটে। সে সময় ড্রাইভওয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে প্রায় ৩০ ফুট চওড়া একটি বিশাল গর্ত তৈরি হয়। ড্রাইভওয়ে ভাঙার পাশাপাশি অ্যাসফল্ট, কনক্রিট ও নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষ গর্তটির ভেতরে গিয়ে পড়ে।

ধসের প্রভাবে স্থানীয় গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিলে মঙ্গলবার ভোরেই জরুরি পরিষেবা বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছায়। সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সোকেলগ্যাস’ (SoCalGas) পরবর্তীতে নিশ্চিত করেছে যে গ্যাস লিকেজটি দ্রুত সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঝুঁকিপূর্ণ ঘোষণা ও নিরাপত্তা সতর্কতা

উপকূলীয় অঞ্চলে ক্রান্তীয় ঝড় ‘মেরি’ (Tropical Storm Marie)-র প্রভাবে ক্যালিফোর্নিয়া উপকূলে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এ ঝড়ের ফলে সৃষ্ট প্রবল ঢেউয়ের কারণেই মূলত ড্রাইভওয়ের নিচের মাটির শক্ত ভিত্তি সরে গিয়ে এই বিপত্তি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে লাল ট্রাফিক কোন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সমুদ্রের ঢেউ এসে ভেঙে পড়া গর্তে আছড়ে পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ম্যালিবুর নগর কর্তৃপক্ষ ওই সড়কটিকে চরম ঝুঁকিপূর্ণ বিবেচনা করে অন্তত পাঁচটি বাড়িকে প্রবেশের জন্য ‘অনিরাপদ’ ঘোষণা করেছে। রাস্তাটির একটি বড় অংশ বিলীন হয়ে যাওয়ায় জরুরি যানবাহনের চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

নিকোলাস কেজ ১৯৯৬ সালে ‘লিভিং লস ভেগাস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার অর্জন করেন। এছাড়া ‘গন ইন সিক্সটি সেকেন্ডস’, ‘ফেস/অফ’, ‘কন এয়ার’, ‘পিগ’ এবং ‘দ্য আনবিয়ারেবল ওয়েট অফ ম্যাসিভ ট্যালেন্ট’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।