Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

নারীদের নিরাপত্তায় বিআরটিসি-র বিশেষ ‘পিঙ্ক বাস’ সার্ভিস শুরু মঙ্গলবার

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ১৭, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 
রাজধানীতে নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিভুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিঙ্ক বাস’ (Pink Bus) সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই বিশেষ বাস সার্ভিসের পুরো পরিচালনায় থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টররা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) বিআরটিসি-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির অংশ হিসেবে নারী যাত্রীদের যাতায়াত সুগম করতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা/মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি কমানো এবং কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই ডেডিকেটেড সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি। সম্পূর্ণ নারী কর্মী দ্বারা পরিচালিত হওয়ায় এটি দেশের পরিবহন খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।