Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

পরিত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ১৮, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন।
মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণেই মূলত তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কমিশন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। চেয়ারম্যানের একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান জানান, চেয়ারম্যান বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং আজই তাঁর পদত্যাগপত্র সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেওয়া হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।