Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ১৮, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের তিন শহরে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এ সার্ভিস প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত এক অনুষ্ঠানে ‘মহিলা বাস সার্ভিস’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি, চট্টগ্রামের দুটি এবং বগুড়ার দুটি রুটে এসব বাস চলাচল করবে। ঢাকায় ১০টি বাস ১৬০টি স্টপেজে যাত্রীসেবা দেবে। চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ নির্ধারণ করা হয়েছে।

নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাসগুলো মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসে কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জন্য বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস প্রযুক্তি সংযোজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘পিংক বাস’ সার্ভিস চালুর ফলে কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির নারী যাত্রীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ আরও বাড়বে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।