Touch Bangladesh
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

কলকাতায় হোটেলে আগুন: প্রাণ হারালেন ৯ বাংলাদেশি, হাসপাতালে আহত ৮

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ১৯, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আগুনে প্রাণ হারানো ৯ জনই বাংলাদেশের নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক পৌনে ২টার দিকে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনে অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আবাসিক বোর্ডার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত ও আহত বাংলাদেশিরা মূলত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ওই হোটেলে অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ধরে পুরো ভবন তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বোর্ডাররা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদর দপ্তর থেকে একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তের পর ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

উদ্ধার হওয়া গুরুতর আহত ৮ জনকে দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনটিতে ‘হোটেল শিখা ইন’ ছাড়াও বিভিন্ন নামে আরও কয়েকটি গেস্ট হাউস রয়েছে, যেখানে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও চিকিৎসা প্রার্থীরা নিয়মিত অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ঠিক কতজন অতিথি ছিলেন তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার চেষ্টা চলছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।