Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ঢাকা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম?

প্রতিবেদক
Louis Daru
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাজনীতি

ঢাকা উত্তরে সেলিম উদ্দিন ও দক্ষিণে সাদিক কায়েম: মেয়র প্রার্থী নিয়ে জামায়াতের ইঙ্গিত
দলের নির্বাচনী প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে, আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর এবার নিজেদের প্রার্থীর বিষয়ে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারে জামায়াত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, সাংগঠনিক পর্যায়ে দুই সিটি করপোরেশনের জন্য দলের প্রার্থী ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরে ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার কাজও শেষ ধাপে পৌঁছেছে। অনেক এলাকায় এরই মধ্যে অভ্যন্তরীণভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।”

উল্লেখ্য, গত রোববার (১৩ সেপ্টেম্বর) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটিতে তাদের একক মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে তারা জানায়, ঢাকা দক্ষিণে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির হয়ে লড়বেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।