Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ব্যাচেলর পয়েন্ট থেকে বাদ পাভেল! ভাইরাল ভিডিও ঘিরে নতুন চর্চা

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক গুঞ্জন ঘিরে বিনোদনপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই নাটকটির পরিচালক কাজল আরেফিন অমির প্রকাশিত একটি তালিকাকে কেন্দ্র করে পাভেলের বাদ পড়ার খবরটি নতুন গতি পেয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত প্রায় সব শিল্পীর নাম থাকলেও বাদ পড়েছে সাইদুর রহমান পাভেলের নাম।

তালিকাটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের বড় একটি অংশ ধারণা করছেন, ভিডিও ভাইরালের ঘটনার জের ধরেই নাটকে পাভেলের উপস্থিতি বা চরিত্রে পরিবর্তন আনা হয়ে থাকতে পারে।

তবে নাটকটি থেকে তাকে সত্যিই বাদ দেওয়া হয়েছে কি না—সে বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা পাভেল, কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দেশের দর্শকদের কাছে একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক। এই নাটকের চরিত্র ও সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নানা আলোচনা ও চর্চা হয়ে থাকে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।