Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

এসবি প্রধানের দায়িত্ব পেলেন কামরুল আহসান | পুলিশে বড় রদবদল

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

এসবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন কামরুল আহসান, ৫ অতিরিক্ত আইজিপির পদে রদবদল

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল আহসান। তিনি সম্প্রতি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়। উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে কামরুল আহসানসহ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট ছয়জন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সারদার নতুন প্রিন্সিপাল করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের বিদায়ী প্রধান মাইনুল হাসানকে।

এছাড়া, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। অতি সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পদায়ন করা হয়েছে পুলিশ সদর দপ্তরে।

কে এই কামরুল আহসান?

এসবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে মো. কামরুল আহসান পুলিশ সদর দপ্তরে ডিআইজি (কনফিডেনশিয়াল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৯১ সালে ১২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।