Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নেপালে ১০ লাখ ডলার সাহায্য: তারেক রহমানকে বালেন্দ্র শাহর ধন্যবাদ

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নেপাল। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক কূটনৈতিক চিঠিতে এই ধন্যবাদ জানান।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার চরম ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের দেওয়া আর্থিক সাহায্য নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিঠির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথা স্মরণ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, “এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির এক অনন্য প্রকাশ।”

দুই দেশের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে নেপালের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কেবল নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং একটি পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে এই ১০ লাখ ডলার হস্তান্তর করা হয়। এই অর্থ সরাসরি বন্যাকবলিত এলাকার ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কাজে ব্যবহার করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।