Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মুক্তাগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি রুসদি গ্রেফতার

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ময়মনসিংহের মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয়ভাবে নিষিদ্ধ সংগঠনটিকে সংগঠিত করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালিয়ে আসছিলেন রিফাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “সংগঠনটি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রিফাত বিভিন্ন সময় অপতৎপরতা চালানোর চেষ্টা করছিলেন। তাকে গ্রেফতারের পর শনিবার আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।”

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।