Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: কার বেতন কত বাড়ল?

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপনে ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন সর্বনিম্ন শতভাগ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবম পে স্কেল বাস্তবায়ন হবে ধাপভিত্তিক প্রক্রিয়ায়। পুরো সুবিধা পেতে সময় লাগবে ২০২৮ সালের সূচনা পর্যন্ত।

বেতন বৃদ্ধিতে কোন গ্রেড কত পাচ্ছে

নতুন কাঠামোতে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে ১২তম থেকে ২০তম গ্রেডে পদমর্যাদা নিম্নগামী হওয়ার সাথে সাথে প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়ানো হয়েছে।

শীর্ষ ও উচ্চপদস্থ গ্রেড (১ম – ১১তম গ্রেড):

  • ১ম গ্রেড: নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকায়।

  • ২য় গ্রেড: আগের ৬৬,০০০–৭৬,৪৯০ টাকার স্কেল বেড়ে হয়েছে ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা।

  • ৩য় গ্রেড: মূল বেতন ৫৬,৫০০–৯৮,৮০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকায়।

  • ৪র্থ ও ৫মি গ্রেড: ৪র্থ গ্রেডে মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা করা হয়েছে।

  • ৬ষ্ঠ থেকে ১১তম গ্রেড: ৬ষ্ঠ গ্রেডে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা; ৭ম গ্রেডে ৫৮,০০০–১,১২,৮০০ টাকা; ৮ম গ্রেডে ৪৬,০০০–১,১০,৮০০ টাকা; ৯ম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা; ১০ম গ্রেডে ৩২,০০০–৭৭,৩০০ টাকা এবং ১১তম গ্রেডে প্রারম্ভিক বেতন ২৫,০০০ থেকে সর্বোচ্চ ৬০,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মধ্যম ও নিম্ন গ্রেড (১২তম – ২০তম গ্রেড):

  • ১২তম ও ১৩তম গ্রেড: ১২তম গ্রেডে প্রারম্ভিক বৃদ্ধি ১১৫% (স্কেল: ২৪,০০০–৫৮,৭০০ টাকা)। ১৩তম গ্রেডে বৃদ্ধি ১১৮% (স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা)।

  • ১৪তম থেকে ১৬তম গ্রেড: ১৪তম গ্রেডে মূল বেতন বেড়ে হয়েছে ২০,৫০০–৫৬,৮০০ টাকা (বৃদ্ধি ১৩০%)। ১৫তম ও ১৬তম গ্রেডে ১৩৫% বৃদ্ধিতে প্রারম্ভিক মূল বেতন যথাক্রমে ২২,৮০০ টাকা ও ২১,৯০০ টাকা করা হয়েছে।

  • ১৭তম থেকে ১৯তম গ্রেড: ১৭তম গ্রেডে ২১,৪০০–৫১,৯০০ টাকা (১৩৮%); ১৮তম গ্রেডে ২১,০০০–৫০,৯০০ টাকা (১৩৯%) এবং ১৯তম গ্রেডে ২০,৫০০–৪৯,৬০০ টাকা (১৪১%) করা হয়েছে।

  • ২০তম গ্রেড: সর্বনিম্ন এই গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। আগের ৮,২৫০–২০,০১০ টাকার স্কেলটি বেড়ে দাঁড়িয়েছে ২০,০০০–৪৮,৮০০ টাকায়।

বাস্তবায়নের সময়সূচি ও বকেয়া সুবিধা

নতুন পে স্কেলের বর্ধিত বেতন একবারে পুরো টাকা কার্যকর হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় একটি নির্দিষ্ট পর্যায়ক্রমিক সূচি প্রকাশ করেছে:

সময়কাল গ্রেড ১ থেকে ৯ (বর্ধিত অংশের হার) গ্রেড ১০ থেকে ২০ (বর্ধিত অংশের হার)
১ জুলাই – ৩১ ডিসেম্বর (গত বছর) ৪০% ৫০%
১ জানুয়ারি – ৩০ জুন (চলতি বছর) ৭০% ৭৫%
১ জুলাই থেকে ১০০% (পূর্ণ মূল বেতন) ১০০% (পূর্ণ মূল বেতন)

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা ১ জুলাই থেকে কার্যকর হওয়া সময়সীমার বকেয়া অর্থ হিসাব করে প্রাপ্য হবেন।

অন্যান্য ভাতা ও পেনশন

মূল বেতন ধাপে ধাপে কার্যকর হলেও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর আনুষঙ্গিক সব ধরণের ভাতা কার্যকর হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পেনশন সুবিধাভোগীরাও নতুন কাঠামোর আওতায় পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া শুরু করবেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।