Touch Bangladesh
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

হুথি হামলার পরও সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনর্বহালের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে। উভয় বেঞ্চমার্কের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, বাজারে সৌদি তেল সরবরাহ আংশিকভাবে ফিরে আসার খবরে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত প্রশমনে চলতি সপ্তাহে কূটনৈতিক পথ উন্মোচিত হতে পারে—এমন আশায় তেলের বাজারে ঝুঁকির কারণে যুক্ত হওয়া অতিরিক্ত মূল্য কিছুটা কমেছে। তবে সেই কূটনৈতিক উদ্যোগ বাস্তবে কতটা অগ্রসর হবে, তা সময়ই বলে দেবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।