Touch Bangladesh
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পটুয়াখালীতে মিড ডে মিলের গরম পানিতে দগ্ধ শিক্ষার্থী

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘মিড ডে মিল’-এর ডিম সেদ্ধ করানোর সময় ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকারা কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে শাক-সবজি তোলা, রান্না করা এবং ডিম সেদ্ধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে আসছিলেন। একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

তবে ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি অবহেলার কথা অস্বীকার করেছেন মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার। তিনি দাবি করেন, “ডিম সেদ্ধ করার পর ফুটন্ত গরম পানি ফেলে দিতে যাওয়ার সময় অন্য এক শিক্ষার্থীর সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়।”

ঘটনার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন জানান, বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।