Touch Bangladesh
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

‎মেধার দীপ্তিতে উজ্জ্বল তাহরিন রানিছা রউফ

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

‎সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাহরিন রানিছা রউফ জাতীয় পর্যায়ের মেধাভিত্তিক তালিকায় ৫ হাজারের মধ্যে ২৯৬তম স্থান অর্জন করেছে।
‎
‎সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাহরিন রানিছা রউফ তার কৃতিত্বের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন। ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করে তিনি এই সাফল্য পেয়েছেন।
‎
‎তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সহযোগিতাই তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‎
‎তাহরিন রানিছা রউফের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে তাকে এগিয়ে নেবে—এমন প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।
‎
‎টাচ বাংলাদেশ এর পক্ষ থেকে অভিনন্দনবার্তায় তাহরিন রানিছা রউফকে জানানো হয় , তোমার এই অসাধারণ সাফল্য শুধু তোমার নিজের নয়, এটি তোমার পরিবার, শিক্ষক ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের। তোমার মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথ প্রশস্ত করুক—এই প্রত্যাশা করি। তোমার স্বপ্নগুলো আরও বড় হোক, সাফল্যের পথ আরও দীর্ঘ হোক। জীবনের প্রতিটি পরীক্ষায় এমনভাবেই এগিয়ে যাও।
‎
‎তাহরিন রানিহা রুফকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইলো।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।