![]()
দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে পদায়ন পাওয়া জেলাগুলো হলো টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী এবং পিরোজপুর।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং একই বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে বদলি করে টাঙ্গাইলের নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
