Touch Bangladesh
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৪, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বেসরকারি প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাফিক ডিজাইনার (এএম/ডিএম) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানের কার্যালয়ে কাজের সুযোগ পাবেন। পদটিতে নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম ও যোগ্যতা

গ্রাফিক ডিজাইনার (এএম/ডিএম) পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিএ বা বিবিএ হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রার্থীদের রিয়েল এস্টেট প্রকল্পের জন্য ব্রোশিওর, ফ্লায়ার, ব্যানার, বিলবোর্ড ও বিভিন্ন প্রচারণামূলক উপকরণ তৈরির দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থল প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় এবং চাকরির স্থান ঢাকা (উত্তরা ১২ নম্বর সেক্টর)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা পাবেন টিএ/ডিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা এবং প্রতিবছর বেতন বৃদ্ধির সুযোগ। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।