Touch Bangladesh
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কুয়াকাটায় ভ্যান দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৮, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরচালিত ভ্যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক। এ ঘটনায় তার স্বামী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্বামী মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্বামী মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে ওশান ভিউ হোটেলে রাত কাটান। পরদিন শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন তারা।

পথে হঠাৎ একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা চিকিৎসক দম্পতিসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।

দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৪২তম বিসিএস উত্তীর্ণ হয়ে চিকিৎসাসেবায় যোগ দেন

মাইনুল ইসলাম শুভ জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

পুলিশের বক্তব্য

কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহত নারীর সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।